ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
হামলায় গিয়ে তেহরানের প্রেমে ইসরায়েলের পাইলট, শেয়ার করলেন অভিজ্ঞতা
সম্প্রতি ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে অংশ নেওয়া একজন ইসরায়েলি বিমানবাহিনীর রিজার্ভ পাইলট ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন। নিরাপত্তার কারণে তার পরিচয় গোপন রাখা হয়েছে।
১৩ থেকে ২৪ জুন পর্যন্ত চলা এই অভিযানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় ব্যাপক আক্রমণ চালানো হয়। পাইলট জানান, বহু বছর ধরে এই অভিযানের প্রস্তুতি চলছিল কিন্তু তিনি মনেপ্রাণে চেয়েছিলেন যেন অপারেশনটি চালানোর প্রয়োজন না হয়।
অভিযানের আগের রাতে তিনি ছিলেন একটি রাজনৈতিক সম্মেলনে—যেখানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, সহকর্মী ও অতিথিরা। হঠাৎ একটি বার্তা আসে: “আগামীকাল ভোরে স্কোয়াড্রনে রিপোর্ট করুন, ইরানে হামলা শুরু।” তিনি বলেন, “সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখতে হয়েছে। কোনো তথ্য ফাঁস হলে মিশন ব্যর্থ হয়ে যেত।”
পরদিন ভোরে সন্তানদের চুমু দিয়ে বিদায় নেন। স্ত্রী শুধু বলেছিলেন, “যা করতেই হয় করো, আমরা আছি পাশে।” সেই বিদায় তার কাছে ছিল একধরনের অক্সিজেন।
পাইলট বলেন, “তেহরান এত কাছ থেকে কখনো দেখা হয়নি। আকাশ থেকে শহরটা শান্ত, সুন্দর ও নীরব লাগছিল। নিচে আতঙ্ক থাকলেও ওপর থেকে মনে হচ্ছিল যেন এক নির্জন দুপুর।” ইরানের পাহাড়ঘেরা দৃশ্যকে তিনি বলছেন “শ্বাসরুদ্ধকর।”
অভিযানের সময় দীর্ঘ ফ্লাইট, মাঝপথে জ্বালানি ভরার মতো জটিল কাজ এবং রেডিও নীরবতা বজায় রাখা—সবকিছু মিলিয়ে ছিল অত্যন্ত সুনির্দিষ্ট ও কঠিন এক পরিকল্পনা। “আমরা জানতাম শত্রু শুধু বিপজ্জনক নয় বরং খুবই চতুর,” বলেন তিনি।
ফিরে এসে তিনি বলেন, “ইসরায়েলের প্রযুক্তি, দক্ষতা ও সাহস এই মিশনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। যদি আমরা ঐক্য ও শিক্ষার ওপর মনোযোগ দিই তাহলে আরও অনেক কিছু সম্ভব।”
শেষে তিনি এক শান্তির বার্তা দিয়ে বলেন, “আমরা যুদ্ধ করতে চাই না। আমাদের লক্ষ্য ছিল শুধু তাদের বিরুদ্ধে যারা আমাদের ধ্বংস করতে চায়। একদিন শান্তি আসবে, আমরা একসঙ্গে এগিয়ে যাব।”
তথ্য : জেরুজালেম পোস্ট
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত