ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জুলাই অভ্যুত্থানে বিজয় একাত্তর হল: আহতদের মাঝে চিকিৎসা প্রণোদনা বিতরণ
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানে বিজয় একাত্তর হল: অবদান, স্মৃতিচারণ’ শীর্ষক এক অনুষ্ঠান গতকাল ৪ জানুয়ারি ২০২৫ শনিবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকে উপজীব্য করে ডকুমেন্টরি প্রদর্শনী, গ্রাফিতি প্রদর্শনী, মেডিকেল সেবা ক্যাম্প আয়োজন এবং অভ্যুত্থানে হলের আহত শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা প্রণোদনা বিতরণ করা হয়।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং ইম্পেরিয়াল হেলথ্কেয়ার বিডি লিমিটেড—এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হলের শিক্ষার্থী আব্দুল কাদের ও জসীম উদ্দিন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন। মুবাশ্বিরুজ্জামান হাসান অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, নতুন বাংলাদেশ অর্জনে আমাদের শিক্ষার্থীদের অবদান সর্বজন স্বীকৃত। শিক্ষার্থীসহ অনেক মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি। এখান থেকে পেছনে ফেরার সুযোগ নেই। ছাত্র—জনতার আত্মত্যাগের ঋণ আমাদের সবসময় মনে রাখতে হবে। তাঁদের অবদান ও স্মারক বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে এবিষয়ে একটি সংগ্রহশালা প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম ও আন্তরিকতা এবং সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে হলের আহত ৫৮জন শিক্ষার্থীর মাঝে চিকিৎসা প্রণোদনা বিতরণ করা হয়। আলোচনা সভার পূর্বে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গ্রাফিতি প্রদর্শনী ও মেডিকেল সেবা ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?