ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে চীনে ইরান-রাশিয়া বৈঠক
মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইউরোপে ন্যাটো সম্মেলনের প্রেক্ষাপটে চীনে রাশিয়া ও ইরানের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) চীনের পূর্বাঞ্চলীয় শহর কিংডাওতে এই বৈঠক হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব।
বৈঠকটি অনুষ্ঠিত হলো এমন সময়ে, যখন একদিকে ইসরায়েল-ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে এবং অন্যদিকে নেদারল্যান্ডসের দ্য হেগ-এ ন্যাটো নেতারা প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
চীন দীর্ঘদিন ধরে ১০ সদস্যের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-কে পশ্চিমা জোটের প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তুলতে চায়। সেই লক্ষ্যেই রাজনীতি, নিরাপত্তা ও বাণিজ্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার চেষ্টা করছে বেইজিং।
কিংডাও বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসোভ বলেন, ‘বিশ্বের ভূরাজনৈতিক উত্তেজনা দিন দিন বাড়ছে। সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল ও অবনতির দিকে যাচ্ছে।’ চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জুনও বৈঠককে একটি ভারসাম্য তৈরির প্রচেষ্টা হিসেবে বর্ণনা করে বলেন, ‘এই সময় এসসিও-র স্থিতিশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বৈঠকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘর্ষ নিয়েও আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও চীন কূটনৈতিকভাবে ইরানের পাশে থাকলেও সংঘাতে সরাসরি জড়াতে চায় না—এমন ইঙ্গিত মিলেছে চীনের কার্যক্রমে।
সিঙ্গাপুরের নানইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চীন বিষয়ক সামরিক বিশ্লেষক জেমস চার বলেন, “চীন সম্ভবত ইরানকে মৌখিক সমর্থন দেবে, কিন্তু বাস্তবে কোনো সামরিক সহায়তা করবে না।” কারণ, বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়াতে চায় না।
একই মন্তব্য করেন এক্সেটার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক নীতিবিশেষজ্ঞ আন্দ্রেয়া গিসেলি। তিনি বলেন, “ইরান চীনের সঙ্গে অস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা করতে পারে, তবে চীন এতে সায় না-ও দিতে পারে। কারণ এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দৃষ্টিতে উসকানিমূলক হিসেবে ধরা পড়বে।”
চীন, রাশিয়া ও ইরানের এই বৈঠকটি এমন এক সময় হলো, যখন বৈশ্বিক রাজনীতিতে মেরুকরণ এবং নিরাপত্তাহীনতা বাড়ছে, এবং এসসিও-র ভূমিকাও আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়