ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
চালের বাজারে সিন্ডিকেট: কেজিতে গুনতে হচ্ছে বাড়তি টাকা
বোরো মৌসুমে ধান কাটার মৌসুম চললেও সারা দেশে হঠাৎ করেই চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহে চালের দাম প্রতি কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়ে গেছে। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গতকাল রাজধানীর খুচরা বাজারে মোটা চাল (ইরি/স্বর্ণা) বিক্রি হয়েছে ৫২ থেকে ৬০ টাকা, মাঝারি মানের পাইজাম বা লতা ৫৬ থেকে ৬৫ টাকা এবং সরু চাল (নাজিরশাইল/মিনিকেট) ৭০ থেকে ৮২ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগেও এই দামে ছিল ২ থেকে ৭ টাকা কম।
উত্তরাঞ্চলের অন্যতম চাল মোকাম বগুড়ার শেরপুরে ৫০ কেজির বস্তায় চালের দাম বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা। স্থানীয় রাইস মিল মালিক আইয়ুব আলী জানান, সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়ার কারণে চাতালে ধান শুকানো যাচ্ছে না, ফলে উৎপাদনও কমছে। সেইসঙ্গে করপোরেট প্রতিষ্ঠানগুলোর ধান মজুদের প্রবণতা ও স্থানীয় ব্যবসায়ীদের মজুত বাড়ানোয় বাজার চাপে রয়েছে।
নওগাঁতেও একই চিত্র। সেখানে এক সপ্তাহে চালের কেজিপ্রতি দাম ৩ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা বাজারে জিরাশাইল বিক্রি হচ্ছে ৭০–৭২ টাকা, কাটারি ৭৫–৮০ টাকা, শুভলতা ৬২–৬৪ টাকা, ব্রি–২৮ চাল ৬৫–৬৬ টাকা এবং স্বর্ণা–৫ চাল ৫৮–৬০ টাকা দরে।
চালকল মালিক ও ব্যবসায়ীরা বলছেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ধান কিনতে হচ্ছে। এর জন্য মূলত দায়ী বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর আগাম মজুত। এসিআই, রূপচাঁদা, আকিজ, স্বপ্ন, প্রাণসহ কয়েকটি প্রতিষ্ঠান বিশাল পরিসরে ধান ও চাল কিনে রেখে দিচ্ছে নিজেদের গুদামে, ফলে বাজারে সংকট তৈরি হচ্ছে।
চালবাজার সমিতির সভাপতি মকবুল হোসেন অভিযোগ করেন, বড় ব্যবসায়ীরা হাজার টন চাল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। তিনি বাজার নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনিক তৎপরতার দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী