ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ফের ইরানে হামলার হুঁশিয়ারি
নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো সামরিক জোটের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন— দেশটি যদি আবার পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করার চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "অবশ্যই হামলা চালানো হবে। তারা এখন কিছুই সমৃদ্ধ করতে পারছে না— শুধু ঘুরে দাঁড়াতে চাইছে। তবে তারা কখনোই পারমাণবিক বোমা পাবে না, এমনকি ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না।"
তবে ইরানের সঙ্গে ভবিষ্যতে সম্পর্কোন্নয়নের ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তার ভাষায়, "শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটি সম্পর্ক গড়ে উঠবে বলে মনে করি।"
ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি প্রসঙ্গে তিনি বলেন, এটি ছিল "সমতাভিত্তিক" এবং উভয় পক্ষই বলেছে "এটাই যথেষ্ট।" এই যুদ্ধবিরতিকে ট্রাম্প "বিশাল বিজয়" ও "জবরদস্ত আঘাত" হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, "ইসরায়েল ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে, বিশেষ করে সাম্প্রতিক দিনে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহু ভবন ধ্বংস করেছে।"
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প বলেন, "তিনি চমৎকার নেতৃত্ব দিয়েছেন। তার গর্বিত হওয়া উচিত।"
গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তির বিষয়ে ট্রাম্প বলেন, "বড় ধরনের অগ্রগতি হয়েছে।" তার দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলার কারণেই এই অগ্রগতি সম্ভব হয়েছে।
শেষে তিনি আশাবাদী কণ্ঠে বলেন, "আমার বিশ্বাস আমরা খুব শিগগিরই গাজা চুক্তির বিষয়ে ভালো খবর পাবো।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর