ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
রমজান শুরু কবে, জানাল আরব আমিরাত
২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী ১৮ ফেব্রুয়ারি, বুধবার। এমনটাই পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। গালফ নিউজের খবরে বলা হয়েছে, হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় চাঁদ দেখার ভালো সম্ভাবনা রয়েছে।
আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার এক বিবৃতিতে বলা হয়, যদি ওই সন্ধ্যায় চাঁদ দেখা যায় তাহলে পরদিন থেকেই রমজান শুরু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ওপর নির্ভর করেই হবে।
প্রতিটি দেশের রমজান শুরুর তারিখ চাঁদ দেখার পদ্ধতির কারণে কিছুটা ভিন্ন হতে পারে। ইসলামী হিজরি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জন্য সর্বাধিক পবিত্র মাস। এ সময় মুসলমানরা প্রতিদিন ভোরে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন এবং সূর্যাস্তের পর ইফতার করেন।
রমজান মাসে কোরআন শরিফ নাজিল হওয়ায় এর তাৎপর্য ও গুরুত্ব আরও বেড়ে যায়। এ মাসে ইবাদতের একটি বিশেষ রাত হলো ‘লাইলাতুল কদর’ বা কদরের রাত—যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে বিশ্বাস করা হয়।
রমজানজুড়ে ইবাদতের পাশাপাশি দান-সদকা, ইফতার আয়োজন এবং দরিদ্র ও অসহায়দের সহায়তায় মুসলিম সমাজে সহানুভূতির বোধ আরও জোরদার হয়। রমজান শেষে ঈদুল ফিতরের মাধ্যমে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে