ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
গ্রিস-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা
গ্রিসের কৃষি উন্নয়ন ও খাদ্যবিষয়ক উপমন্ত্রী দিয়োনিসিস স্তামেনিতিসের সঙ্গে বৈঠক করেছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) দেশটির উপমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি ও কৃষি ব্যবস্থার প্রযুক্তিগত আধুনিকায়নকে কেন্দ্র করে বাণিজ্যিক ও কারিগরি সম্পর্ক আরও দৃঢ় করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
দুই দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ কার্যক্রম পরিচালনা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং কৃষি–সম্পর্কিত আন্তর্জাতিক মেলা ও ফোরামে একসঙ্গে অংশগ্রহণের প্রস্তাবও ওঠে বৈঠকে। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে কৃষি ও খাদ্য খাতে দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতার ভিত্তি গড়ে তোলার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি এই লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতে যৌথভাবে গঠনমূলক উদ্যোগ গ্রহণে উভয়পক্ষ সম্মত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)