ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মিশিগানে মুনার উৎসবে হাজারো মানুষের মিলন
আনন্দঘন পরিবেশে মিশিগানে অনুষ্ঠিত হলো মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গ্রীষ্মকালীন বনভোজন। স্থানীয় সময় রোববার (২২ জুন) দিনভর ওয়ারেন শহরের হলমিচ পার্কে এ আয়োজন হয়, যেখানে হাজারো বাংলাদেশি-আমেরিকান অংশগ্রহণ করেন।
মুনা মিশিগান পরিবারের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে যোগ দেন। শিশু, কিশোর ও নারীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজনে ছিল কুইজ, খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং রেনেসাঁ কালচারাল মিশিগান গ্রুপের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। বনভোজন উপলক্ষে বেশ কয়েকটি পোশাক ও শিশুদের খেলনা স্টলও বসে। দুপুরে পরিবেশিত হয় সুস্বাদু খাবার।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন মুনা হ্যামট্রামিক চ্যাপ্টারের সভাপতি শামসুল আলম। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ারেন সাউথ, ওয়ারেন নর্থ এবং নর্থ চ্যাপ্টারের সভাপতি যথাক্রমে আব্দুল আহাদ চৌধুরি, মোহাম্মদ ইদ্রিস আলী ও মুহিবুল হাসান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আরিফুল হক।
এছাড়া বক্তব্য দেন মুনার প্রজেক্ট ডিরেক্টর অলিউর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর আনোয়ার হোসেন খোকন, কোরবান সানি চৌধুরী, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুল লতিফ আজম, সাহেদুল ইসলাম, আহমেদ খালেদ হোসেন, শফিকুল ইসলামসহ অনেকে।
বক্তারা ইসলামি মূল্যবোধে পরিচালিত মুনা পরিবারের সদস্য হওয়ার আহ্বান জানান। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগান স্টেট ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড. শাহীন নাজমুল হাসান এবং ইসলামিক চিন্তাবিদ জিন্দানি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)