ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরের ভিত্তিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে সম্প্রতি একটি নির্দেশনা জারি করা হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরীর স্বাক্ষর করা চিঠিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহে। এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশ নেবে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী এইচএসসি, আলিম ও সমমানের সব পরীক্ষা হবে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে। প্রশ্নপত্রও তৈরি হবে সম্পূর্ণ পাঠ্যসূচির আওতায়।
শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
করোনার প্রভাবে গত কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হলেও এবার থেকে আবারও পূর্ণাঙ্গ সিলেবাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার মানোন্নয়ন ও পাঠ্যবিষয়ের গভীরতা রক্ষার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল