ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, “শুধু ১৯৭১ সাল নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে—তাদের সবার কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি।”
অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলায় খালাস পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি যে ক্ষমা প্রার্থনার কথা বলেছিলেন, তাতে ‘মুক্তিযুদ্ধের সময়ের কর্মকাণ্ড’ অন্তর্ভুক্ত কিনা। জবাবে জামায়াত আমির স্পষ্ট করে বলেন, “হ্যাঁ, একাত্তরসহ ১৯৪৭ থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা যারা কষ্ট পেয়েছেন আমি তাঁদের সবার কাছে ক্ষমা চেয়েছি।”
তিনি আরও বলেন, “ব্যক্তির মতো একটি দল বা সংগঠনও ভুল করতে পারে। কোনটি ভুল, কোনটি সঠিক—তা সময় ও ইতিহাসই নির্ধারণ করবে। আজ যেটিকে ভুল মনে হচ্ছে ভবিষ্যতে তা সঠিক হিসেবে প্রতীয়মান হতে পারে।”
ডা. শফিকুর রহমান জানান, জামায়াত একটি আদর্শিক দল হিসেবে নিজেদের ভুল স্বীকার করতে পিছপা নয়। “মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি,” বলেন তিনি।
ক্ষমা চাওয়াকে দুর্বলতা বা পরাজয় নয় বরং একটি মানবিক দায়িত্ব হিসেবেই দেখছেন তিনি। “ক্ষমা চাওয়ার মধ্যে লজ্জা নেই এটা নৈতিকতার জায়গা থেকে আসা পদক্ষেপ,” বলেন জামায়াত আমির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত