ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
টানা বাড়ার পর কমল সোনার দাম
টানা চার দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৬৮ টাকা কমানো হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ তথ্য জানায়। নতুন দাম আগামীকাল বুধবার (২৫ জুন) থেকে কার্যকর হবে।
নতুন দামের ফলে ২২ ক্যারেট মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৮৬৪ টাকা, যা মঙ্গলবার পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ১৭ হাজার ২ টাকা।
বাজুস জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে ৫ শতাংশ সরকার-নির্ধারিত ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হেরফের হতে পারে।
এর আগে সর্বশেষ গত ১৪ জুন স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভরিতে ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪২ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১৮ হাজার ১৬৮ টাকা। নতুন মূল্য কার্যকর হয়েছিল ১৫ জুন থেকে।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৩ বার কমানো হয়েছে। ২০২৪ সালে পুরো বছরজুড়ে ৬২ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক