ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শাহজালালের ২ ছাত্রকে আজীবন বহিষ্কার
সহপাঠীকে অচেতন করে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, শাবিপ্রবির তৃতীয় বর্ষের ছাত্র শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
তিনি জানান, "যৌন নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন শৃঙ্খলা কমিটিতে অনুমোদিত হয়। এরপর তাদের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেটে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।"
জানা যায়, গত ১৯ মে রিকাবীবাজারে কনসার্টে যাওয়ার পূর্বে এক সহপাঠীকে অচেতন করে ধর্ষণ ও তা ভিডিও করে ব্ল্যাকমেইলের অভিযোগ ওঠে শান্ত ও স্বাগতর বিরুদ্ধে। ওই রাতেই পুলিশ তাদের আটক করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী গত ২০ মে কোতোয়ালি থানায় মামলা করেন, যাতে আটক দুইজনসহ মোট পাঁচজনকে আসামি করা হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। গতকাল আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর