ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আমিরাতে হিটস্ট্রোকে বাংলাদেশির মৃ'ত্যু
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মোহাম্মদ সোলায়মান (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৫ নম্বর রোসাংগিরি ইউনিয়নের মৃত মনির আহমদের সন্তান।
স্থানীয় সময় সোমবার সকালে মারা যান সোলায়মান।
মৃতের চাচাত ভাই আবদুল করিম জানান, "আবুধাবির আল মারিয়া আইল্যান্ডের একটি নির্মাণ সাইটে কর্মরত অবস্থায় অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হলে সোলায়মানকে স্থানীয় ক্লিভল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ফের স্ট্রোক করে মৃত্যু হয় তার।"
মৃত্যুকালে মোহাম্মদ সোলায়মান দুই কন্যা, এক শিশুপুত্র ও স্ত্রীকে রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের এমন অকাল মৃত্যুতে স্বজনরা চরম অসহায় অবস্থায় পড়েছে। বর্তমানে তার মরদেহ আবুধাবির সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তা দেশে পাঠানো হবে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের সুরক্ষায় গত ১৫ জুন থেকে শুরু হয়েছে ‘মধ্যাহ্ন বিরতি আইন’ যা চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই আইনের অধীনে দেশব্যাপী খোলা স্থানে কর্মরত শ্রমিকদের প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত বাধ্যতামূলক বিশ্রামের সময় নির্ধারণ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)