ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এবার গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান
মধ্যপ্রাচ্যের চিরবৈরী দুই দেশ ইরান ও ইসরায়েলের ১২ দিনের সংঘাত অবসানের ইঙ্গিত মিলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর উভয় দেশ তা মেনে নেয়।
যুদ্ধবিরতির ঘোষণার পর মঙ্গলবার সকালে ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, “এখন শুধু গাজা বাকি। সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো!”
তবে গাজায় রক্তপাত থামেনি। ফিলিস্তিনের স্বাস্থ্য সূত্রে জানা গেছে, সোমবার (২৩ জুন) ভোর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৩ জন নিহত হন। এর মধ্যে ২০ জন ছিলেন ত্রাণপ্রার্থী যারা বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর পরিচালিত কেন্দ্র থেকে ত্রাণ নিতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৫৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি।
জাতিসংঘ অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত জিএইচএফ ত্রাণ বিতরণের নামে গাজাবাসীকে টার্গেট করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। গত ২৭ মে থেকে এই সংস্থার বিতরণ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে হামলায় চার শতাধিক ত্রাণপ্রার্থী নিহত এবং প্রায় এক হাজার আহত হয়েছেন।
গাজা থেকে আল-জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানান, “ইসরায়েল একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ করছে অন্যদিকে গাজা উপত্যকায় বিমান হামলা ও গুলি চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত