ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলে ‘ক্ষেপণাস্ত্র বৃষ্টি’, নিহত ৩
ইসরায়েল ও ইরান সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেও এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে। মঙ্গলবার (২৪ জুন) সকালেই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর মধ্যে একটি বিয়ারশেবার একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। এতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, প্রথম ধাপে দুটি এবং দ্বিতীয় ধাপে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দক্ষিণ ও মধ্য ইসরায়েলে একাধিকবার সাইরেন বাজতে শোনা গেছে।
বিয়ারশেবায় সরাসরি আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়। নিহত তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি তবে চিকিৎসক সূত্রে জানা গেছে, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল আগামী ছয় ঘণ্টার জন্য ১২ ঘণ্টার একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার মতে, এই সাময়িক বিরতি একটি দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার সুযোগ এনে দিতে পারে। তিনি মধ্যপ্রাচ্য ও বিশ্বের শান্তির স্বার্থে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেন।
তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ ধরনের কোনো যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি এবং তাদের ওপর হামলা অব্যাহত থাকলে পাল্টা জবাব চলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি