ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইরাক-কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হা'মলা
মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ‘বিজয়ের ঘোষণা’ নামক অভিযানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল।
সোমবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) জানিয়েছে, কাতারের আল-উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলাকে ‘যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও আগ্রাসনের জবাব’ হিসেবে ব্যাখ্যা করেছে আইআরজিসি।
একইসঙ্গে, কাতারে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পরপরই এসব তথ্য প্রকাশ পায়।
ইসরায়েলের এক কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানায়, ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল ও অন্যান্য সূত্রে বলা হয়েছিল, ইরান মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত