ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
গ্রিসের এক দ্বীপের বাংলাদেশিদের নিরাপদ আশ্রয় গ্রহণের নির্দেশ
গ্রিসের উত্তরাঞ্চলের চিওস দ্বীপে ২২ জুন থেকে শুরু হওয়া ভয়াবহ দাবানল এখন বিস্তৃত আকার ধারণ করেছে। আগুন ছড়িয়ে পড়েছে দ্বীপের দক্ষিণাঞ্চলসহ আশপাশের কয়েকটি এলাকায়।
এ পরিস্থিতিতে চিওস দ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
আজ সোমবার (২৩ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস এ সতর্কবার্তা জারি করে।
বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, 'এ পর্যন্ত স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ১৬টি গ্রাম ও জনবসতি নিরাপত্তার স্বার্থে খালি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রেস্তা এলাকায় ১১২ জরুরি নম্বরের মাধ্যমে আরও একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।'
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা ইতোমধ্যে পরিস্থিতি সম্পর্কে অবগত এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
চিওস দ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি দূতাবাসের বিনীত অনুরোধ, আপনারা স্থানীয় প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করুন এবং নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।
জরুরি প্রয়োজনে +306945044054 নম্বরে ফোন অথবা [email protected] ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)