ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানে ইস'রায়েলি হা'মলায় নারী-শিশুসহ নি'হত ৫০০
পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে ইরানে ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫০০ জন। নিহতদের মধ্যে রয়েছেন ৪৪ জন নারী ও ১৩ জন শিশু। গত ১৩ জুন থেকে এই প্রাণহানির ঘটনা ঘটছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
সোমবার (২৩ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, নিহত শিশুদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স ছিল মাত্র দুই মাস। তিনি বলেন, হামলায় ৪৪ জন নারী নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন ছিলেন গর্ভবতী।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ৫০০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। তবে নিহতদের সবাই ইরানের নাগরিক কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসির ফার্সি বিভাগের সাংবাদিক ঝনছেহ হাবিবিয়াজাদ জানিয়েছেন, ইরানে কঠোর বিধিনিষেধ থাকায় বিবিসির সাংবাদিকরা সরাসরি দেশটির ভেতর থেকে তথ্য সংগ্রহ করতে পারছেন না। ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।
এদিকে, ইরানে মানবাধিকার পর্যবেক্ষণকারী একটি সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান’ দাবি করেছে, বাস্তবে নিহতের সংখ্যা সরকারিভাবে ঘোষিত সংখ্যার প্রায় দ্বিগুণ হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ