ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আক্রমণকারীদের প্রশংসা সহ্য করা অসহনীয়: ইরানি অভিনেত্রী
গত ১৩ জুন উস্কানিমূলকভাবে ইরানে হামলা চালিয়ে ৩৪ বিজ্ঞানী ও উচ্চপদস্ত কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল। এরপর পাল্টা হামলা চালায় ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নতুন এক উসকানি পেয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। রবিবার ভোররাতে মার্কিন বী-২ স্টেলথ বোমারু বিমান ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায়। এই হামলার পর তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আরও প্রবল হয়ে উঠেছে।
হামলার প্রধান লক্ষ্য ছিল ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত গোপন পারমাণবিক কেন্দ্রসমূহ। যেহেতু এসব স্থাপনা মাটির নিচে নির্মিত, ধ্বংসের জন্য মার্কিন বাহিনী তাদের অত্যাধুনিক ‘বাঙ্কার ব্লাস্টার’ বোমা ব্যবহার করেছে।
বর্তমানে ইউরোপে অবস্থানরত ইরানি বংশোদ্ভূত অভিনেত্রী মান্দানা করিমি এমন কঠিন পরিস্থিতিতে তার দেশ ও পরিবারের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক আবেগপূর্ণ পোস্টে তিনি নিজের অসহায়ত্বের কথা ব্যক্ত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখেছেন, “আমি মেসেজের উত্তর দিচ্ছি, নিজেকে ঠিক দেখানোর চেষ্টা করছি। কিন্তু আমি ঠিক নেই। যা করছি নিজের এবং পরিবারের জন্য। কিন্তু প্রতি মুহূর্ত উদ্বেগে কাটছে। কীভাবে ঠিক থাকব, যখন দেখছি শিশুদের মৃত্যু হচ্ছে। শুধু ফিলিস্তিন কিংবা ইরান নয়, গোটা বিশ্বেই মার্কিন হামলা চলছে, অথচ সবাই নীরব।”
মান্দানা করিমি আরও বলেন, “আমি শান্ত ইউরোপের রাস্তায় হাঁটছি, কিন্তু মনে হয় আমি যেন ভূত। আমার একটা অংশ যেন এখনও ইরানেই রয়েছে— যেখানে মা, ভাই, ভাইপো, ভাইজিরা আছেন। মনে হয় পরের ক্ষেপণাস্ত্রটা হয়তো আমাদের বাড়িতেই পড়বে।”
অভিনেত্রী বলেন, “আমাকে ভুল বুঝবেন না। আমরা কেউ মৃত্যুকে ভয় পাই না। কিন্তু নিজের দেশকে চোখের সামনে পুড়তে দেখা, আক্রমণকারীদের প্রশংসা সহ্য করা যেন অসহনীয়। ইরান শুধু কোনো দেশ নয়। ইরান আমার মায়ের হাত, ধুলোর মাঝে জুঁইফুলের গন্ধ, ঘুমপাড়ানি গান। সেই ইরানেরই মৃত্যু হচ্ছে।”
তিনি বিশ্ববাসীর প্রতি আর্জি জানান, “আমি সত্যিই ভালো নেই। তাই চুপ করে বসে থাকবেন না। দয়া করে প্রতিবাদ করুন। আপনারা চুপ করে থাকলে মনে হবে সত্যি কিছু ভুল হচ্ছে।”
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই হামলার জবাবে ইরান ব্যাপক সামরিক পদক্ষেপ নিতে পারে। এতে মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাত আরও তীব্র হয়ে উঠবে। যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিতে।সূত্র: আল-জাজিরা, রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে