ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের
দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ নাইম শেখ আবার ফিরেছেন ওয়ানডে দলে। একসময় নিয়মিত সদস্য হলেও অফফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজে। তবে সাম্প্রতিক বিপিএল ও ডিপিএলে দারুণ পারফরম্যান্সের সুবাদে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরলেন এই বাঁহাতি ওপেনার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক বলা যায় নাইম শেখের অন্তর্ভুক্তিকেই। বাকি স্কোয়াডে রয়েছে চেনা মুখগুলোরই আধিপত্য।
ওপেনার হিসেবে স্কোয়াডে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধীনে প্রথম ওয়ানডে সিরিজ খেলবে দলটি। স্কোয়াডে আরও আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও জাকের আলী অনিক।
স্পিন বিভাগে থাকছেন দুই বিশেষজ্ঞ স্পিনার আর পেস বোলিং বিভাগে রয়েছে পাঁচজন পেসার। ইনজুরি কাটিয়ে ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। বিশেষ করে তাসকিনের থাকা নিয়ে কিছুটা সংশয় থাকলেও স্কোয়াড ঘোষণার মধ্য দিয়ে তা কেটে গেছে। আইপিএলে আঙুলের চোটে পড়া মুস্তাফিজও ফিরেছেন পাকিস্তান সিরিজ মিস করার পর।
বর্তমানে শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল টেস্ট সিরিজ খেলছে। প্রথম টেস্ট শেষে ২৫ জুন শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ২ জুলাই কলম্বোতে। দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই একই ভেন্যুতে আর তৃতীয় ও শেষ ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেলেতে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল