ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে নিলা ইসরাফিলের বিস্ফোরক অভিযোগ
জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর আবারও আলোচনায় এসেছেন আলোচিত ব্যক্তিত্ব নিলা ইসরাফিল। এবার তিনি সরাসরি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ন্যায়ের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার পাশে দাঁড়ানোর অভিযোগ তুলেছেন। এই অভিযোগ তিনি রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে উত্থাপন করেছেন।
নিলা ইসরাফিল তার পোস্টে ব্যারিস্টার ফুয়াদের কড়া সমালোচনা করে লেখেন, "একজন ব্যারিস্টার যখন আইনের চেয়েও বড় হয়ে ওঠেন, তখন ন্যায়বিচার হুমকির মুখে পড়ে।"
তিনি ব্যারিস্টার ফুয়াদের ভূমিকাকে "সত্যের মুখোশ" পরে একজন নিপীড়িত নারীর লড়াইকে প্রশ্নবিদ্ধ করার সমতুল্য বলে আখ্যায়িত করেন। নিলা ইসরাফিল আরও বলেন, "একজন নারী যখন সাহস করে মুখ খুলে, তখন সমাজ তাকে নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু যখন একজন ব্যারিস্টার সেই প্রশ্নের অংশ হয়ে ওঠেন, তখন বুঝে নিতে হয় — আইনের লোকেরাও কখনো কখনো ক্ষমতার পাশে দাঁড়ায়, ন্যায়ের পাশে নয়।"
তিনি দৃঢ়তার সঙ্গে প্রশ্ন করেন, "যিনি আইন জানেন, কিন্তু নারী অধিকার বোঝেন না — তার অবস্থান কাদের পক্ষে, সেটি সময়ই বলে দেবে।" নিলা ইসরাফিল ব্যারিস্টার ফুয়াদের কাছে স্পষ্ট জবাব চেয়েছেন: "আমি জানতে চাই, ব্যারিস্টার ফুয়াদ কার পক্ষে? একজন অভিযুক্ত পুরুষের, নাকি সেই নারীর – যিনি নিজের সম্মান রক্ষায় একা দাঁড়িয়েছে? আইনের অপব্যবহার নয়, ন্যায়ের প্রতিষ্ঠা চাই।"
ব্যারিস্টার ফুয়াদ নিলা ইসরাফিলের বিরুদ্ধে "ফোন আলাপ বিক্রি করার" যে অভিযোগ তুলেছেন, সে বিষয়েও নিলা তার পোস্টে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেন, "ব্যারিস্টার সাহেব, আপনি বলেছেন (আমি নাকি ফোন আলাপ বিক্রি করেছি)। আপনি যেহেতু গণমাধ্যমে এটা বলেছেন তার মানে আপনার কাছে প্রমাণ আছে। অনুগ্রহ করে সে প্রমাণটিও প্রকাশিত করুন। যদি সত্যিই ন্যায় চান, তাহলে নারীর কণ্ঠকে থামাতে নয়, শুনতে শিখুন।"
তবে এই বিস্ফোরক পোস্টটি দেওয়ার প্রায় আধাঘণ্টা পরেই নিলা ইসরাফিল তার ফেসবুক আইডি থেকে সেটি সরিয়ে নিয়েছেন, যা নতুন করে আলোচনা তৈরি করেছে। এই ঘটনাটি দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নারী অধিকার, ন্যায়বিচার এবং ক্ষমতা সম্পর্কের বিতর্ককে আরও উস্কে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ