ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ভোটাধিকার কোনো অনুগ্রহ নয়: মালয়েশিয়া এনসিপি
ভোটাধিকার কোনো অনুগ্রহ নয়, এটি জন্মগত ও সাংবিধানিক অধিকার এই স্লোগান সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে মালয়েশিয়া এনসিপি।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য এনামুল হক এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য আলমগীর চৌধুরী আকাশ।
বক্তব্যে বলা হয়, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানই রাখেন না, বরং গণতন্ত্র ও ভবিষ্যৎ নির্মাণেও তাদের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু এতদিনেও তারা জাতীয় নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত, যা এক প্রকার বৈষম্যেরই বহিঃপ্রকাশ।
তিনি আরও জানান, মালয়েশিয়াসহ বিশ্বজুড়ে প্রায় দুই কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যারা প্রতিনিয়ত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। তবুও তারা আজও রাজনৈতিক প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছেন না, যা অবিলম্বে পরিবর্তনের দাবি রাখে।
সংবাদ সম্মেলনে এনসিপির দাবি–
১. প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার আইন ও সংবিধানে সুরক্ষিত করতে হবে।
২. নির্বাচন কমিশন ও সরকারকে একটি স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ রোডম্যাপ প্রকাশ করতে হবে।
৩. বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাসে ভোটকেন্দ্র চালুর পাশাপাশি জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের ভিত্তিতে একটি নিরাপদ ও নিরপেক্ষ অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করতে হবে, যাতে কোনো পক্ষপাত বা কারসাজির সুযোগ না থাকে।
৪. প্রবাসীদের জন্য একটি বিশেষ ভোটার তালিকা তৈরি করতে হবে, যাতে বিদেশে অবস্থানরত নাগরিকদের তথ্য সুনির্দিষ্টভাবে সংরক্ষিত ও যাচাইযোগ্য হয়।
৫. প্রবাসী ভোটারদের সচেতনতা বাড়াতে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচারাভিযান চালাতে হবে, যার নেতৃত্বে থাকবে সরকার ও কূটনৈতিক মিশনগুলো। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটাধিকার অবশ্যম্ভাবীভাবে নিশ্চিত করতে হবে। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে অনলাইন ভোটিং ব্যবস্থা চালু করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’