ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি আইবিএ’র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১৫ জানুয়ারি
ডুয়া নিউজ: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি বিকালের মধ্যে ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আইবিএ’র পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক শাকিল হুদা এ তথ্য জানান।
অধ্যাপক শাকিল হুদা জানান, আইবিএ’র ভর্তি পরীক্ষায় ৮০ শতাংশের বেশি উপস্থিতি ছিল। পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জানুয়ারি ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পূর্বে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) সুষ্ঠুভাবে ঢাবির আইবিএ’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে ১০ হাজার ২৭৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারি, এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সমস্ত ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?