ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
৭ কলেজে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত; শিক্ষার্থীদের বিক্ষোভ
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজ নিয়ে যেন কিছুতেই সংকট কাটছে না। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের সমমর্যাদা একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়ন করা হবে বলে জানায় সরকার। এবার ঢাবির অধীনে আসন্ন ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
আজ শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলাম এবং সরকার আমাদের সেই দাবি গুরুত্ব সহকারে আমলে নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামো প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে।
শিক্ষার্থীরা আরও বলেন, সাত কলেজের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটিকে আমরা শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ১৩ সদস্যের কমিটি সাত কলেজের সমস্যার সমাধানে ৬ সপ্তাহ সময় নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করেছিল, যা নবগঠিত বিশেষজ্ঞ কমিটিকে দেওয়ার কথা রয়েছে। তবে আমরা শিক্ষার্থীরা মনে করি, নবগঠিত কমিটিকে ৪ মাস সময় দেওয়া অতিরঞ্জিত। গত বুধবার সংবাদ সম্মেলন করে আমরা রাষ্ট্রকে জানিয়েছি যে, ৪ মাস নয় বরং বিশেষজ্ঞ কমিটিকে ৩০ কার্যদিবস বা এক মাসের মধ্যে সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে প্রজ্ঞাপন জাতির সামনে প্রকাশ করতে হবে। পাশাপাশি আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, ২০২৪-২৫ সেশনের সাত কলেজের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় নেওয়া যাবে না। এটি সাত কলেজের শিক্ষার্থীরা আর মেনে নেবে না।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা সংবাদ সম্মেলন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তড়িঘড়ি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই, যেখানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় সাত কলেজে শিক্ষার্থী ভর্তির জন্য ভর্তি ফরম প্রকাশ করতে যাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এ পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি এবং পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে, সাত কলেজের সমন্বয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় কোনো সেশন ভর্তির জন্য ভর্তি পরীক্ষা হতে দেওয়া হবে না।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান বলেন, গঠিত বিশেষজ্ঞ কমিটির সদিচ্ছা থাকলে আগামী ১ মাসের মধ্যে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা জাতির সামনে তুলে ধরা এবং ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা সম্ভব। আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা নেওয়ার নতুন পাঁয়তারা করে কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা আবার পড়ার টেবিল ছেড়ে রাজপথে নেবে আসতে বাধ্য হব।
এসময় তিনি ৫ দফা দাবিও তুলে ধরেন। দফাগুলো হচ্ছে—
১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট করে জানাতে হবে যে, ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় আর কোনো ভর্তি পরীক্ষা হবে না।
২. সাত কলেজের সমাধানের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি, সাত কলেজ অধ্যক্ষ, শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে নতুন সেশন অর্থাৎ ২০২৪-২৫ এর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের জন্য যে কমিটির গঠন করা হয়েছে তার মাধ্যমে নতুন সেশনে, নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে ভর্তি করা এবং বর্তমান কাঠামো সচল রাখতে ঢাবি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। যাতে শিক্ষার্থীদের সেশনজটের ভোগান্তি না হয়।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো দিনও আমাদের ক্লাস নেননি। তারপরও কীভাবে আমাদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করে সেটি বোধগম্য নই। বিগত সময়ে আমরা দেখেছি সাত কলেজের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করে এবং বিরূপ মন্তব্য করেছেন। আমাদের উত্তরপত্র যেন আমাদের (সাত কলেজের) শিক্ষকদের মাধ্যমেই মূল্যায়ন করা হয় তার জোড় দাবি জানাচ্ছি।
৫. মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি ২০২৪-২৫ সেশনে ভর্তির ক্ষেত্রে আসন সংখ্যা অর্ধেক বা আরও কমিয়ে আনার লক্ষ্যে কলেজগুলোর অধ্যক্ষদের মতামত নেবে। বিভাগ ভিত্তিক অবকাঠামো বিবেচনা করে নতুন সেশনের শিক্ষার্থী ভর্তি করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস