×

ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ছুটির দিনেও যেসব এলাকায় আজ খোলা থাকবে ব্যাংক

২০২৫ জুন ২১ ১১:১৭:৩৪

ছুটির দিনেও যেসব এলাকায় আজ খোলা থাকবে ব্যাংক

আমের মৌসুমে আমবাজার কেন্দ্রিক আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে রাজশাহী বিভাগের কয়েকটি অঞ্চলে আজ শনিবার (২১ জুন) সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় জানানো হয়েছে, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর, ভোলাহাট), নওগাঁ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর), রাজশাহী এবং নাটোর জেলার আমবাজারসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখাগুলোতে আজ সীমিত ব্যাংকিং সেবা দেওয়া হবে।

ব্যবসায়ীদের নগদ লেনদেনের সুবিধা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার এসব শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারার আলোকে জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিজেদের নিরাপত্তা ব্যবস্থার আওতায় এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম... বিস্তারিত