ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছেন বাইডেন; দাবি অ্যাক্সিওসের
ডুয়া ডেস্ক: মধ্যপ্রচ্যে ইরানকে সবচেয়ে বড় শত্রু মনে করে ইসরায়েল। দেশটির পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে দেশটি। এজন্য ইসরায়েলের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ইরানের ওপর কয়েক’শ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এর প্রতিশোধস্বরূপ ইরানেও হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সম্প্রতি ইসরায়েলের ইরানের হামলার পর আরেক কদম এগিয়েছে ইসরায়েল। এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছে নেতানিয়াহু। যদিও মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সম্মতি না পেয়ে এগোতে পারেননি তিনি।
মার্কিন প্রশাসন এতদিন ইরানের পরমাণু স্থাপনায় হামলার চিন্তা না করলেও এবার সেই পরিকল্পনাই করছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তেহরানের প্রতিক্রিয়া কী হতে পারে, মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বাইডেন মনে করছেন, ইরান খুব সম্ভবত পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। তাই ইরান এই ভয়াবহ অস্ত্র হাতে পাওয়ার আগেই তেহরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চাইছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির হত্যার পঞ্চমবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহানদিস। এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছিল ইরান।
ইরানের রাজধানী তেহরানে আয়েজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধিতা করেন পেজেশকিয়ান। এ ছাড়া তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে নিরবে শোষণ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তিনি মার্কিনীদের পরাজিত করারও হুঁশিয়ারি দিয়েছেন।
ইরানের প্রেসিডেন্টের হুঁশিয়ারির মুখে এরই মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখনো পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ