ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী প্রচারণায় ‘নো পোস্টার’, শাস্তি হবে কড়া
নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সংসদীয় নির্বাচন আচরণবিধি ২০২৫-এর খসড়ায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। নতুন বিধিতে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগামী নির্বাচনগুলোতে একটি বড় পরিবর্তন আনবে।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভার ফলাফল তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, "সংসদীয় নির্বাচন প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না।"
তিনি আরও জানান, বিদ্যমান নিয়মে বেশ কিছু পরিবর্তন আনার পর নীতিগতভাবে খসড়া আইনটি অনুমোদন করা হয়েছে। এই আইন লঙ্ঘনের শাস্তি আরও কঠোর করা হয়েছে। এখন সর্বোচ্চ শাস্তি ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার পরিবর্তে ছয় মাসের কারাদণ্ড ও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা হবে।
নতুন বিধিমালা অনুযায়ী, মাইকে প্রচারের সময় শব্দের মাত্রা ৬০ ডেসিবলে রাখতে হবে। প্রচারণার সময়সীমা তিন সপ্তাহ থাকছে। টিভিতে সংলাপের সুযোগ রাখা হয়েছে। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে যেসব প্রার্থী সভাপতি বা সদস্য হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন বা মনোনীত হয়েছেন, তাদের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর সেখান থেকে পদত্যাগ করতে হবে।
সানাউল্লাহ বলেন, প্রার্থী ও রাজনৈতিক দলের অঙ্গীকারনামা নতুনভাবে সংযোজিত করা হয়েছে। দল ও প্রার্থী উভয়ই একটি হলফনামা দেবে, তারা এই আচরণবিধিমালা মেনে চলবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কমন প্ল্যাটফর্ম বলতে- রিটার্নিং অফিসাররা সংশ্লিষ্ট আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে একটি প্ল্যাটফর্ম থেকে একদিনে তাদের ইশতেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থা করবে। এছাড়া বিভিন্ন টিভি মিডিয়াতে যে ডায়ালগের আয়োজন করে, তাতে সম্মতি দেওয়া হয়েছে। নির্বাচন বিধিতে এমন সংযোজনী আগামী নির্বাচন প্রক্রিয়ায় গুনগত পরিবর্তন হবে আশা সংশ্লিষ্টদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী