ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরান
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে ইরান ইস্যুতে এখনো দ্বিধায় রয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের পক্ষে সরাসরি হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহ সময় চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরই মধ্যে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ওয়াশিংটন।
শুক্রবার (২০ জুন) আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ২০টি প্রতিষ্ঠান, পাঁচ ব্যক্তি এবং তিনটি জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত ‘সংবেদনশীল যন্ত্রপাতি’ সংগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেই মূলত টার্গেট করা হয়েছে। এ নিয়ে এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, এসব উপাদান সংগ্রহ ও পরিবহনে জড়িত থাকার কারণে এক ব্যক্তি, আটটি প্রতিষ্ঠান ও একটি জাহাজকে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট জাহাজটি হংকংভিত্তিক ইউনিকো শিপিং কোং লিমিটেডের মালিকানাধীন এবং সেটি ইরানের প্রতিরক্ষা সংস্থা রায়ান রোশদ আফজার কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পরিবহন করছিল।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইরান যেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য যুদ্ধাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও উপকরণ সংগ্রহ করতে না পারে, তা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘এই ধরনের কার্যক্রমে যারা অংশ নেবে, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ