×

ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

এবার একযোগে ২৫ ব্যালিস্টিক মি'সাইল ছুড়ল ই'রান

২০২৫ জুন ২০ ২১:২০:৩৬

এবার একযোগে ২৫ ব্যালিস্টিক মি'সাইল ছুড়ল ই'রান

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা আটদিন ধরে চলা সংঘাতের মাঝে ফের নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শুক্রবার ইরানের সামরিক বাহিনী একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন এলাকায় ছুড়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

টাইমস অব ইসরায়েল জানায়, এসব হামলায় তেল আবিব, জেরুজালেম, হাইফা ও দক্ষিণাঞ্চলীয় বীরসেবাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় টেলিভিশন চ্যানেল-১২ দাবি করে, ইরান থেকে ছোড়া সর্বমোট ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, ইরান এ দফায় কমপক্ষে ২৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে। জরুরি সেবাদাতা সংস্থাগুলো জানিয়েছে, এসব অঞ্চলে আহতদের উদ্ধারে কার্যক্রম চলছে। জেরুজালেম ও হাইফার পাশাপাশি বীরসেবায়ও ক্ষেপণাস্ত্রের আঘাতের তথ্য পাওয়া গেছে।

এই হামলা ইরান-ইসরায়েল চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে... বিস্তারিত