ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানে হামলা হলে ভয়াবহ পারমাণবিক সংকট তৈরি হবে: রাশিয়া
যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে তা বিশ্বব্যাপী ভয়াবহ পারমাণবিক সংকট তৈরি করতে পারে—এমন সতর্কতা দিয়েছে রাশিয়া।
শুক্রবার (২০ জুন) রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি বলেন, “এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা ও জল্পনা-কল্পনা চলছে। এটা সত্যিই এক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। তবে এত বেশি গুঞ্জন থাকায় এখনই নির্দিষ্ট কিছু বলা কঠিন।”
সম্প্রতি ফক্স নিউজের সাংবাদিক জ্যাকি হেনরিচ এক প্রতিবেদনে দাবি করেন, ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলোর—বিশেষ করে ফোর্ডো ফ্যাসিলিটিকে—লক্ষ্য করে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করছে না যুক্তরাষ্ট্র। অভ্যন্তরীণ আলোচনায় এটি ‘চূড়ান্ত বিকল্প’ হিসেবেও বিবেচনায় রাখা হয়েছে।
পেসকভ বলেন, “এসব গুঞ্জনই অত্যন্ত উদ্বেগজনক। যদি এমন কোনো পদক্ষেপ বাস্তবে নেওয়া হয়, তা হলে তা কেবল ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যকে পারমাণবিক বিপর্যয়ের মুখে ঠেলে দেবে।”
বিশ্লেষকদের মতে, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এমন মন্তব্য এবং কৌশলগত আলোচনা বিশ্বব্যাপী উদ্বেগ বাড়িয়ে তুলছে। রাশিয়ার এই সতর্কবার্তা ইতোমধ্যেই আন্তর্জাতিক মহলের নজরে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ