ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষক পদপ্রত্যাশীদের সঙ্গে ছেলেখেলা করছে এনটিআরসিএ
এক লাখেরও বেশি বেকার শিক্ষক পদপ্রত্যাশীর সঙ্গে অবহেলার আচরণ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজধানীতে প্রতিদিনই বিক্ষোভ ও সমাবেশ করছেন চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা।
গত রোববার তারা ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে তা দমন করে। এরপর থেকেই ইস্কাটনের এনটিআরসিএ অফিস ঘেরাও, বৃষ্টি উপেক্ষা করে অবস্থানসহ বিভিন্নভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন তারা। এনটিআরসিএর কর্মকর্তারা পরিস্থিতি সামাল দিতে ফটক বন্ধ করে রেখেছেন।
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয় গত ৪ জুন। এতে দেখা যায়, মৌখিক পরীক্ষায় ২৩ হাজারেরও বেশি প্রার্থী বাদ পড়েছেন। অথচ দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই এনটিআরসিএ সনদ দেওয়া হতো। এবারের ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় ৪০ শতাংশের বেশি নম্বর পেয়েও অনেকে অকৃতকার্য হয়েছেন বলে অভিযোগ।
প্রার্থীদের দাবি, শিক্ষক নিয়োগ বিধি লঙ্ঘন করে মৌখিক পরীক্ষায় ফেল করানো হয়েছে। তারা বলেন, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ছাড়াই এই পরীক্ষা নেওয়া হয়েছে, এমনকি করা হয়েছে অনাকাঙ্ক্ষিত প্রশ্নও।
অপরদিকে গত ১৬ জুন এনটিআরসিএ যে বিজ্ঞপ্তিতে এক লাখ আট শতাধিক শিক্ষক নিয়োগের ঘোষণা দেয় তাতে নতুন করে অসন্তোষ সৃষ্টি হয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ—এবার বয়সের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ফল প্রকাশের দিন (৪ জুন) অনুযায়ী যা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তারা বলছেন, বয়স নির্ধারিত হওয়া উচিত ছিল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী, ফল প্রকাশের তারিখ নয়।
চাকরিপ্রার্থীরা মনে করছেন, ফল প্রকাশে দীর্ঘ বিলম্বের দায় প্রার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে যা সম্পূর্ণ অবিবেচক সিদ্ধান্ত।
এ বিষয়ে এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ নূরে আলম সিদ্দিকী কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পরে সচিব এএমএম রিজওয়ানুল হক জানান, ভবিষ্যতে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখকে বয়স গণনার ভিত্তি করার বিষয়ে ভাবনা রয়েছে তবে এখনো তা চূড়ান্ত হয়নি। মৌখিক পরীক্ষার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের জ্ঞাত রয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর