ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
স্থগিত এয়ার ইন্ডিয়ার ৩ রুট, ফ্লাইট সংখ্যা কমেছে ১৮ রুটে
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যান্ত্রিক ত্রুটি ও নিরাপত্তাজনিত জটিলতার কারণে আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা কমাচ্ছে এয়ার ইন্ডিয়া। ইতোমধ্যে তিনটি রুটে ফ্লাইট সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে এবং ১৮টি রুটে ফ্লাইট সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া জানায়, বোয়িং ৭৮৭ এবং ৭৭৭ মডেলের দূরপাল্লার বিমানের মাধ্যমে পরিচালিত ফ্লাইটগুলো ২১ জুন থেকে অন্তত ১৫ জুলাই পর্যন্ত ১৫ শতাংশ হ্রাস করা হচ্ছে।
এ সিদ্ধান্তের পেছনে মূলত কয়েকটি কারণ উল্লেখ করেছে এয়ার ইন্ডিয়া। তাদের মতে, মধ্যপ্রাচ্যে আকাশসীমা বন্ধ থাকায় বিকল্প রুটে বেশি সময় লাগছে। এছাড়া বাড়তি নিরাপত্তা যাচাই ও বিমানের সীমিত প্রস্তুতি সামর্থ্যের কারণে তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
যেসব রুটে ফ্লাইট সম্পূর্ণ স্থগিত:
দিল্লি-নাইরোবি
আমৃতসর-লন্ডন (গ্যাটউইক)
গোয়া (মোপা)-লন্ডন (গ্যাটউইক)
ফ্লাইট সংখ্যা কমেছে যেসব অঞ্চলে:
উত্তর আমেরিকা: ৫টি রুট
ইউরোপ: ৯টি রুট
অস্ট্রেলিয়া: ২টি রুট
পূর্ব এশিয়া: ২টি রুট
১২ জুনের দুর্ঘটনাটি এয়ার ইন্ডিয়ার জন্য বড় ধরনের ধাক্কা। বোয়িং ৭৮৭-৮ মডেলের উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়লে এতে থাকা ২৪২ যাত্রীর মধ্যে ২৪১ জনই নিহত হন। একমাত্র জীবিত যাত্রী ছিলেন ১১-এ সিটে বসা এক ব্রিটিশ-ভারতীয় নাগরিক। এ ছাড়াও আরও ৩৩ জন নিহত হন যা এই দুর্ঘটনাকে ভারতের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় পরিণত করেছে।
চলমান পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্ত যাত্রীদের ভোগান্তি কমানোর পাশাপাশি সুষ্ঠু ও নিরাপদ ফ্লাইট পরিচালনায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ