ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দ্রুত চ্যানেল ১৪ কার্যালয় খালি করার নির্দেশ ইরানের
ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৪-এর প্রধান কার্যালয় দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে চ্যানেলটির কর্মীদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ভবনটি এখন ইরানি সশস্ত্র বাহিনীর বৈধ হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এক স্ক্রিনশটে দেখা গেছে, চ্যানেল ১৪-কে সন্ত্রাসবাদে সহায়তা করার অভিযোগে ভবনটি খালি করতে বলা হয়েছে। বার্তায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে তাই কর্মীদের ভবনে না ফেরার আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দেওয়া হয়। ১৩ জুন থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। এর পাল্টা জবাবে ইরানও হামলা শুরু করেছে।
সম্প্রতি ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র প্রধান কার্যালয়ে সরাসরি সম্প্রচারের সময় ভয়াবহ হামলা চালায়। সেই হামলায় বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়াতেই এবার ইসরায়েলি চ্যানেল ১৪-কে সরাসরি টার্গেট হিসেবে ঘোষণা করলো তেহরান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত