ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
অন-অ্যারাইভাল ভিসায় বাংলাদেশিদের ১৭ দেশে যাওয়ার সুযোগ
ডুয়া নিউজ : বাংলাদেশের পাসপোর্ট দিয়ে অন-অ্যারাইভাল নিয়ে ১৭টি দেশে ঘুরে আসা যাবে। আগে থেকে কোনো ধরনের ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ১৭টি দেশে যাওয়া যাবে। বিষয়টি হয়তো অনেকের জানা। কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে, তা নিয়ে হয়তো বিভ্রান্তি রয়েছে।
অন-অ্যারাইভাল ভিসায় যেসব দেশে বাংলাদেশিরা যেতে পারবেন সেসব দেশের মধ্যে এশিয়ার দেশগুলোর মধ্যে আছে- মালদ্বীপ, ভুটান, নেপাল, পূর্ব তিমুর ও শ্রীলঙ্কা। আফ্রিকা মহাদেশের আছে কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন ও সোমালিয়া। তালিকায় আরও রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া এবং ওশানিয়ার দেশ টুভালু।
হেনলি পাসপোর্ট ইনডেক্সের করা ২০২৪ সালের তালিকায় ১৯৯টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের স্থান ৯৭তম। মূলত একটি দেশের জনগণ ভিসা ছাড়া কতগুলো দেশে যেতে পারে, তার ওপর ভিত্তি করে পাসপোর্টের মূল্যায়ন করা হয়।
অন-অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর আগে ভিসার জন্য আবেদন করতে হবে না। আপনি যে দেশে যাবেন, সেখানে পৌঁছে প্রয়োজনীয় ফি দিয়ে ভিসাটি সংগ্রহ করে নিতে পারবেন। দেশভেদে এ প্রক্রিয়ায় কিছুটা বদল রয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার কিছুক্ষণের মধ্যে ভিসা পাওয়া যায়। এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে অন-অ্যারাইভাল ভিসার যেকোনো শর্ত বিভিন্ন দেশের নিয়ম অনুযায়ী পরিবর্তন হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ