ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বৃহত্তর পারমাণবিক রণতরী যাচ্ছে ইরানে
মার্কিন যুক্তরাষ্ট্র তার নতুন ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে ইরানের দিকে পাঠাতে প্রস্তুতি নিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএন।
ইসরায়েল-ইরান সংঘাতের জেরে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক ঘাঁটি ও অস্ত্রসম্ভার আরও সক্রিয় করছে। এরই অংশ হিসেবে পারমাণবিক চালিত ১,১০০ ফুট দৈর্ঘ্যের এই রণতরী চলতি মাসের মধ্যেই ইউরোপে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে। এটি মোতায়েন হলে এটি হবে ওই অঞ্চলে মোতায়েনকৃত তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী।
প্রায় ১৩ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউএসএস ফোর্ড মূলত গত বছরই ভূমধ্যসাগরে মোতায়েনের কথা ছিল। তবে সাম্প্রতিক উত্তেজনার কারণে এই মোতায়েন এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে এই পদক্ষেপ সরাসরি মার্কিন শক্তি প্রদর্শনের বার্তা বহন করে।
ইতিমধ্যে পারস্য উপসাগরে ইউএসএস কার্ল ভিনসন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে সদ্য মোতায়েন হওয়া ইউএসএস নিমিৎজ আগে থেকেই অবস্থান করছে। ইউএসএস ফোর্ড তাদের সঙ্গে যুক্ত হবে।
এদিকে ওয়াশিংটন পোস্ট জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইউএসএস টমাস হাডনারকে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আরও একটি যুদ্ধজাহাজকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে পরিস্থিতি অনুযায়ী দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন