ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরানের হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধস
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছে। বুধবার (১৮ জুন) রাতে আইআরজিসি'র বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়্যাল নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি বলেছে, তারা দীর্ঘ পরিসরের সেজ্জিল মিসাইল ব্যবহার করে ইসরায়েলের ১২টি মিসাইল ধ্বংস করেছে। এছাড়াও, এই অভিযানে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, তাদের মিসাইল ও ড্রোনের পথ খোলা রাখতে 'ইসরায়েলের আকাশ শূন্য' করে দেওয়া হয়েছে।
আইআরজিসি দৃঢ়ভাবে ঘোষণা করেছে, "ইসরায়েলের প্রতি আমাদের মিসাইল আক্রমণ লক্ষ্যভিত্তিক ও অব্যাহত থাকবে" এবং "জায়নিস্টদের নরকের দরজা খুলে দেওয়া হয়েছে।"
এর আগে চলমান সংঘাতের ষষ্ঠ দিনে ইরান ইসরায়েলের হাইফা শহরের বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কতা জারি করে। ইসরায়েলের রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয়েছে, "হাইফার ইহুদি বসতি স্থাপনকারীদের ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার লক্ষ্যে সরে যাওয়ার নোটিশ জারি করা হয়েছে।"
প্রতিবেদনে এলাকাগুলোর ছবি দেখিয়ে বলা হয়, "দয়া করে হামলাকৃত এলাকা অবিলম্বে ছেড়ে যান- আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এই এলাকায় অভিযান চালাবে এবং ইহুদি সরকারের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।"
বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র করার ইঙ্গিত বহন করছে। মধ্যপ্রাচ্যে এই রণপ্রস্তুতি আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে এবং অস্থিরতার এক বিষবাষ্প ছড়িয়ে পড়ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ