ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। তবে এখনই চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন না। মূলত ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা, তা দেখতে তিনি অপেক্ষা করছেন।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্প মঙ্গলবার রাতে তার শীর্ষ উপদেষ্টাদের বলেছেন যে তিনি সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন।
পরিকল্পনার অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনায় রয়েছে ইরানের সুদৃঢ়ভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র, যা পাহাড়ের নিচে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে, এটি সাধারণ অস্ত্রে ধ্বংস করা প্রায় অসম্ভব।
এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, "আমি (ইরানে) হামলা করতে পারি, আবার নাও পারি।" তিনি আবারও ইরানের প্রতি "নিঃশর্ত আত্মসমর্পণের" দাবি পুনর্ব্যক্ত করেন এবং বলেন, "আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে— সম্ভবত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে।"
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, "ইরান কখনোই আত্মসমর্পণ করবে না" এবং যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তবে তার ফলাফল হবে "অপূরণীয় ক্ষতি"।
এমন অবস্থায় গত কয়েকদিনে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার পূর্ব ভূমধ্যসাগরে প্রবেশ করেছে এবং একটি দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আরব সাগরের দিকে পাঠানো হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রস্তুতি "প্রতিরক্ষামূলক"। তবে এটি মার্কিন বাহিনীকে আরও ভালো অবস্থানে রাখবে, যদি ট্রাম্প ইসরায়েলের মতো করে ইরানের বিরুদ্ধে আক্রমণে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি এমন অবস্থান ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশলও হতে পারে, যেন তেহরান পারমাণবিক ইস্যুতে মাথা নত করে বা কিছু ছাড় দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ