ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ছয় দিনের সংঘাতে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ইরান
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের ষষ্ঠ দিনে ইরানে ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, দেশজুড়ে ইন্টারনেট কার্যত বন্ধ হয়ে গেছে। বিবিসি ভেরিফাইকে তারা জানিয়েছেন, ইরান সরকার ইচ্ছাকৃতভাবে এই সংযোগ বিচ্ছিন্ন করেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, গত সপ্তাহে সরকার ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করে। মূলত ভার্চুয়াল সার্ভার প্রোভাইডারদের টার্গেট করে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, যেগুলোর মাধ্যমে ইরানিরা আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রবেশ করতেন।
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের সরাসরি নেটওয়ার্ক ডেটা বিশ্লেষণেও দেখা গেছে, দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারযোগ্যতা ভেঙে পড়েছে। সংস্থাটির গবেষণা পরিচালক ইসিক মাতার বলেন, “২০১৯ সালের নভেম্বরের পর ইরানে এই প্রথম এমন বিস্তৃত ইন্টারনেট বিচ্ছিন্নতা দেখা গেল। এমনকি ২০২২ সালের মাহসা আমিনি-ঘটনার সময়ও এতটা সীমাবদ্ধতা ছিল না।”
বিবিসি ইরানে স্বাধীনভাবে কাজ করতে না পারায় সেখানে ইন্টারনেট বিচ্ছিন্নতার কারণে সাধারণ মানুষের কাছ থেকে তথ্য পাওয়া এবং পরিস্থিতি যাচাই করা কঠিন হয়ে পড়েছে।
ইসিক মাতার আরও জানান, ইরান সাধারণত দেশীয় রাজনৈতিক বা সামাজিক অস্থিরতার সময় ইন্টারনেট বন্ধ করে দেয়। কিন্তু এবার আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে, যা আগের ধারা থেকে ব্যতিক্রম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক