ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
রাশিয়ার সতর্কতা
‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা, ও ট্রাম্পের খামখেয়ালিপনা নিয়ে উদ্বেগে পুরো বিশ্ব। এ বিষয়ে সতর্ক করে দিয়ে রাশিয়া জানিয়েছে বিশ্ব এখন ‘বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে’।
আজ বুধবার (১৮ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই সতর্কতা উচ্চারণ করেন।
ইরান-ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বিশ্ব এখন বিপর্যয়ের কিনারায় রয়েছে। ইরানের পারমাণবিক অবকাঠামোয় ইসরায়েলের প্রতিদিনকার হামলার কারণে বিশ্ব এখন ‘বিপর্যয়’ থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে রয়েছে।”
এদিকে ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। আল-জাজিরা রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে এ তথ্য জানিয়েছে।
এর আগে রিয়াবকভ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস