ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরান-ইসরায়েল উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ার
ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে।
বুধবার (১৮ জুন) রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সাহায্য করলে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
সংবাদমাধ্যম আল আরাবিয়ার বরাতে জানা গেছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলেছে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বা এমনকি তা বিবেচনাও যেন না করা হয়।
রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে বলেন, মস্কো এমন কোনো পদক্ষেপের বিরুদ্ধে কঠোরভাবে অবস্থান নেবে। তিনি জানান, রাশিয়া ইরান ও ইসরায়েল উভয় দেশের সঙ্গেই সরাসরি যোগাযোগ রাখছে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েল-ইরান সংকট নিয়ে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা সংঘাত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বিবৃতিতে ইরান প্রসঙ্গে কঠোর অবস্থান প্রকাশ করেন। তিনি দাবি করেন, খামেনি কোথায় লুকিয়ে আছেন, তা মার্কিন গোয়েন্দারা জানে। তবে তাকে এখনই হত্যা করার পরিকল্পনা নেই। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আমরা চাই না আমেরিকান সেনা বা সাধারণ মানুষের ওপর ক্ষেপণাস্ত্র হামলা হোক। আমাদের ধৈর্য কিন্তু ক্রমেই শেষ হয়ে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক