ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
স্বর্ণের দামে বড় পতনের পূর্বাভাস
দুবাইয়ে সোনার দামে বড় ধরনের পতনের আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক সিটি, তবে একইসঙ্গে ভবিষ্যতে দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসারও ইঙ্গিত দিয়েছে তারা।
সিটি'র পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী হতে পারে, যা ২০২৬ সালের মধ্যে আরও স্পষ্টভাবে প্রতিফলিত হবে। প্রতিষ্ঠানটি বলছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়ালে সোনায় বিনিয়োগের আগ্রহ কমবে, ফলে দামও কমে আসবে।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর মাসে দুবাইয়ে ২২ ক্যারেট সোনার দাম প্রথমবারের মতো ৩০০ দিরহাম ছাড়ায় এবং পরে তা বেড়ে ৩৮৩ দিরহামে পৌঁছে। বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম ৩৭৮.৫ দিরহাম এবং ২৪ ক্যারেটের মূল্য ৪০৮.৭৫ দিরহাম।
সিটির মতে, আগামী ১২ মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ২৮০০ থেকে ৩০০০ মার্কিন ডলারের মধ্যে নেমে আসতে পারে। তবে দুবাইয়ের জুয়েলারি ব্যবসায়ীরা এ পূর্বাভাসের সঙ্গে একমত নন।
কানজ জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক অনিল ধানক বলেন, আমার বিশ্বাস, চলমান বৈশ্বিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক অস্থিরতার কারণে ২০২৫ সালের শেষ নাগাদ সোনার দাম ৩৮০০ ডলারে পৌঁছাতে পারে।
বিশ্লেষকরা বলছেন, উচ্চমূল্যের কারণে এখন অনেকেই সোনার বিকল্প যেমন ডিজিটাল গোল্ড, ইটিএফ বা বিনিয়োগ অ্যাপে ঝুঁকছেন। তবে যদি দাম ৩০০ দিরহামের নিচে নামে, তাহলে আবারও সাধারণ মানুষের মধ্যে সোনার প্রতি আগ্রহ বাড়বে উপহার ও বিনিয়োগের জন্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ