ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানের যে দাবি স্বীকার করল ই’সরায়েল
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের একটি দূরনিয়ন্ত্রিত আকাশযান (ইউএভি) ইরানে ভূপাতিত হয়েছে। তারা জানায়, ইউএভিটি ভূমি থেকে নিক্ষেপ করা একটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়।
তবে ইসরায়েলি বাহিনীর দাবি, ইউএভি ভূপাতিত হলেও এর মাধ্যমে কোনো ধরনের গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা নেই।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছিল দেশটির প্রতিরক্ষা বাহিনী ১৪টি ইসরায়েলি ড্রোন এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এই প্রতিবেদন প্রকাশের পরপরই ইসরায়েল তাদের পক্ষ থেকে এই বিবৃতি দেয়।
তবে ইসরায়েল যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে ইরানের সর্বশেষ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে তারা বলেছিল, তাদের কোনো যুদ্ধবিমান ইরানি ভূখণ্ডে ভূপাতিত হয়নি।
এদিকে প্রতিরোধ হিসেবে শুক্রবার থেকে ইসরায়েলে ৪০০ টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
সংবাদ সংস্থা সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গত শুক্রবার ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান ইসরায়েলের দিকে ৪০০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন ছুড়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ‘এসব হামলায় ইসরায়েলের ৪০টি স্থানে আঘাত হেনেছে, যার ফলে কর কর্তৃপক্ষের কাছে প্রায় ১৯ হাজার ক্ষতির দাবি জমা পড়েছে।’
কার্যালয় আরও জানিয়েছে, ‘এ পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন, ৮০০ জনেরও বেশি আহত হয়েছেন এবং ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক