ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সন্দেহজনক উড়ন্ত বস্তু ইসরায়েলের আকাশে
ইসরায়েলের আকাশসীমায় সন্দেহজনক একটি উড়ন্ত বস্তু শনাক্ত করে সেটি ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বস্তুটি পূর্ব দিক থেকে উড়ে এসে উত্তর ইসরায়েলে প্রবেশ করেছিল বলে জানানো হয়।
বুধবার (১৮ জুন) দ্য টাইমস অব ইসরায়েল জানায়, উত্তরাঞ্চলীয় তিবেরিয়াস শহরের কাছে সাইরেন বাজতে শুরু করলে আইডিএফ তৎপর হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সন্দেহজনক বস্তুটি শনাক্ত ও ধ্বংস করা হয়। ধারণা করা হচ্ছে, শত্রুপক্ষ ইসরায়েলে হামলার উদ্দেশ্যে এটি পাঠিয়েছিল। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনার আগে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানে। একই সময়ের মধ্যে মৃত সাগরের আকাশেও একটি সন্দেহজনক ড্রোন প্রবেশ করে। এসব ঘটনার পরই নতুন এই উড়ন্ত বস্তু শনাক্ত হয়।
এর জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালায়। আইডিএফ জানায়, রাতভর ইসরায়েলের অন্তত ৫০টি যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে অভিযান চালায়। হামলার লক্ষ্য ছিল সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং অস্ত্র কারখানাগুলো।
আইডিএফ আরও জানায়, তেহরানের সেন্ট্রিফিউজ কেন্দ্রটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছিল। এই কেন্দ্র ও আশপাশের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।
এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত