ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, "বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও ইসরায়েল-ইরান সংঘাতের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবার সদস্যদের নিজ নিজ বাসস্থানের ভেতরে বা আশপাশে অবস্থান করতে বলা হয়েছে।"
এছাড়াও জানানো হয়েছে, জেরুজালেমের দূতাবাসের পাশাপাশি তেল আবিবে যুক্তরাষ্ট্রের কনস্যুলার কার্যক্রমও শুক্রবার পর্যন্ত স্থগিত থাকবে। তবে ইসরায়েল ত্যাগে বেসরকারি মার্কিন নাগরিকদের জন্য আপাতত কোনো সহায়তা বা বিশেষ নির্দেশনা দেওয়া হয়নি।
প্রসঙ্গত, ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্রবন্দরগুলো বর্তমানে বন্ধ রয়েছে যার ফলে ভ্রমণ আরও জটিল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং দূতাবাসের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক