ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগল পে
বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল লেনদেন সেবা ‘গুগল পে’। আগামী ২৪ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করবেন।
গুগল পে সেবাটি সিটি ব্যাংকের মাধ্যমে চালু হচ্ছে যার সহযোগী হিসেবে থাকছে গুগল, মাস্টারকার্ড এবং ভিসা। ফলে সিটি ব্যাংক হবে দেশের প্রথম ব্যাংক যারা গুগল পের সঙ্গে যুক্ত হলো।
প্রাথমিকভাবে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্য ব্যাংকগুলো যুক্ত হলে এই সুবিধার পরিধি আরও বাড়বে।
গুগল পের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে দেশে বা বিদেশে যেকোনো পয়েন্ট-অফ-সেল (POS) টার্মিনালে ফোন ট্যাপ করে নিরাপদ ও দ্রুত লেনদেন করতে পারবেন। এতে আলাদাভাবে কার্ড বহনের প্রয়োজন পড়বে না।
সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর দোকান বা রেস্তোরাঁয় শুধু ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ করা যাবে।
গুগল পে লেনদেনের জন্য কোনো অতিরিক্ত ফি নেয় না। এটি টোকেনাইজেশনের মাধ্যমে কার্ডের আসল তথ্য গোপন রেখে নিরাপদ লেনদেন নিশ্চিত করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)