ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
'নিঃশর্ত আত্মসমর্পন'- ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে তোলপাড়
টানা সংঘাত, হামলা ও পাল্টা হামলায় চরম বিপর্যয়ের মুখে ইরান ও ইসরায়েল। গত বৃহস্পতিবার রাত থেকে ইসরায়েলের শুরু করা হামলায় ইরানে এখন পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা থাকলেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, “আনকন্ডিশনাল সারেন্ডার!” (নিঃশর্ত আত্মসমর্পণ!)
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে এক পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, “আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন।”
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ - আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়।”
ট্রাম্প বলেন, “কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।”
এর কিছুক্ষণ আগে দেওয়া আরেক পোস্টে রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, “ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।”
এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, “আনকন্ডিশনাল সারেন্ডার!” (নিঃশর্ত আত্মসমর্পণ!)
মার্কিন প্রেসিডেন্টের এমন পোস্ট নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে। অনেকেই এটাকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে উস্কে দেওয়া বলে বর্ণনা করছেন। এছাড়া ইরানের বিরুদ্ধে আমেরিকার সরাসরি আক্রমণেরও শঙ্কা করছেন অনেকেই।
এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রো জানান, বড় কিছু ঘটাতে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক