ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ইসরায়েলে ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা, উত্তেজনা তুঙ্গে
ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত ও উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। উভয়ই দেশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী দেশটির বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বিষয়ে সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, তেহরান থেকে তেল আবিবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
অন্যদিকে, ইরানের বিভিন্ন অঞ্চলেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন দেশটির স্থানীয় বাসিন্দারা। ইরানের সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ইসফাহানের পূর্ব ও উত্তরাঞ্চলেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এসব ঘটনার পরপরই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, ইসফাহানে অবস্থিত একটি পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমের তথ্যে বলা হয়েছে, সর্বশেষ হামলায় ইরান থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। জর্ডানের রাজধানী আম্মানে সাইরেন বাজিয়ে লোকজনকে সতর্ক করা হয়, পরে এসব ক্ষেপণাস্ত্র অধিকৃত পশ্চিম তীর ও তেল আবিবের আকাশে পৌঁছে যায়।
তবে ইসরায়েলের ভেতরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এমন কোনো নিশ্চয়তা দেশটি থেকে পাওয়া যায়নি। ইসরায়েলের চিকিৎসা ও জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত কেউ আহত হয়নি এবং ক্ষেপণাস্ত্রের কোনো দৃশ্যমান ধ্বংসের প্রমাণও মেলেনি। এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ