ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যস্থতায় আগ্রহী রাশিয়া, রাজি নয় ইসরায়েল
চলমান উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে তেলআবিব বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ চায় না বলে জানিয়েছে। মঙ্গলবার ক্রেমলিনের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন।
পেসকভ বলেন, “প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়া শান্তি আলোচনার জন্য প্রয়োজন হলে মধ্যস্থতাকারী হতে প্রস্তুত।” তবে তিনি আক্ষেপ করে বলেন, “আমরা ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না। তারা কোনো শান্তিপূর্ণ সমাধানের পথেও হাঁটতে চায় না।”
সম্প্রতি ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা শুরু করেছে। দেশটির দাবি, তেহরানকে পরমাণু অস্ত্র অর্জনে বাধা দিতেই এই অভিযান। তবে ইরান এ অভিযোগ নাকচ করে দিয়েছে এবং পাল্টা হামলায় ইসরায়েলের সামরিক ও সরকারি স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত পাঁচ দিনে তাদের ২২৪ জন নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ মানুষ। তেহরান এরপর হতাহতের নতুন কোনো সংখ্যা প্রকাশ করেনি।
অন্যদিকে, ইরানি হামলায় ইসরায়েলের ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।
এই সংঘাতের মধ্যেই রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিলেও ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো তা গ্রহণ করতে নারাজ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার বলেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়া এখন কোনো আন্তর্জাতিক সংকটে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারে না।
উল্লেখ্য, গত কয়েক বছরে রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গেও তাদের যোগাযোগ দৃঢ়। এমন পরিপ্রেক্ষিতে মস্কো নিজেদের মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস