ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইরানে সরকারি কর্মকর্তাদের ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা
ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে নিজেদের সাইবার নিরাপত্তা জোরদারে কড়াকড়ি আরোপ করেছে ইরান। দেশটির সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ নতুন একটি নির্দেশনা জারি করেছে, যেখানে সরকারি কর্মকর্তাসহ তাঁদের দেহরক্ষীদের জন্য ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রপাতি ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, এই নির্দেশনা অনুযায়ী, সরকারি কর্মকর্তারা কিংবা তাঁদের নিরাপত্তা টিম কোনোভাবেই পাবলিক ইন্টারনেট বা সাধারণ টেলিকম নেটওয়ার্কে যুক্ত যন্ত্র ব্যবহার করতে পারবেন না।
বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের সম্ভাব্য গোয়েন্দা নজরদারি, হ্যাকিং কিংবা সাইবার হামলার আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে ইরান।
বিশেষজ্ঞরা আরও বলছেন, সাম্প্রতিক সময়ে দেশটির ভেতরে একাধিক তথ্য ফাঁস ও সাইবার আক্রমণের ঘটনাও সরকারের এই কঠোর অবস্থানের পেছনে প্রভাব ফেলেছে।
এই পদক্ষেপ ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর ও নিয়ন্ত্রিত করার দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস