ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আর্থিক সংকটে বন্ধের মুখে জাতিসংঘের মানবিক সহায়তা
তহবিল হ্রাসের কারণে বিশ্বজুড়ে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম বড় ধরনের সংকটের মুখে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, প্রয়োজনীয় অর্থের অভাবে তারা বহু সহায়তা কার্যক্রম সীমিত করতে বাধ্য হচ্ছে, যার ফলে লাখো মানুষ চরম দুর্দশায় পড়বে।
সোমবার (১৭ জুন) জাতিসংঘের অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (OCHA) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সালের জন্য তারা ২৯ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের চেষ্টা করছে। অথচ গত ডিসেম্বরে ৪৪ বিলিয়ন ডলারের ‘অতি অগ্রাধিকারপ্রাপ্ত’ সাহায্য আবেদন করা হয়েছিল। এর মধ্যে মাত্র ৫.৬ বিলিয়ন ডলার পাওয়া গেছে— যা চাহিদার মাত্র ১৩ শতাংশ।
বিশ্বের বৃহত্তম দাতা দেশ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বড় অর্থদাতা রাষ্ট্রের অনুদান হ্রাসই এই সংকটের মূল কারণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা গত কয়েক বছরে নাটকীয়ভাবে কমে গেছে। এতে জরুরি সেবা, টিকাদান কর্মসূচি এবং এইডস প্রতিরোধে ওষুধ সরবরাহের মতো কার্যক্রম হুমকির মুখে পড়েছে।
OCHA প্রধান টম ফ্লেচার বলেন, “নিষ্ঠুর তহবিল সংকোচন আমাদের নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। এটি কেবল অর্থের বিষয় নয়— এটি মানবিক দায়িত্ব ও সংহতির প্রতীক।”
তিনি জানান, মানবিক সহায়তা এখন সবচেয়ে জরুরি প্রয়োজনে থাকা অঞ্চল এবং মানুষকে অগ্রাধিকার দিয়ে পরিচালনা করা হবে। তবে তহবিলের অভাবে অন্তত ১১ কোটি মানুষ পর্যন্ত সহায়তার বাইরে থাকবেন।
বিশ্বজুড়ে যখন সুদান, গাজা, মিয়ানমার এবং ডিআর কঙ্গোর মতো অঞ্চলে মানবিক সংকট নতুন উচ্চতায় পৌঁছেছে, ঠিক তখনই জাতিসংঘের পক্ষ থেকে সহায়তা হ্রাসের এই ঘোষণা এল। ফ্লেচার সতর্ক করে বলেন, “সহায়তা হ্রাসের প্রতিক্রিয়া হবে ভয়াবহ— এতে বহু মানুষের মৃত্যু অনিবার্য হয়ে উঠবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ